বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ভোলাহাটে নিখোঁজের ১০দিন পর শিশু আরিফার লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় নিখোঁজের ১০ দিন পর আরিফা নামে ৮ বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এশার নামাজের পরে উপজেলার দলদলী ইউনিয়নের মধ্য খরকপুর কুঁইচাটোলা গ্রামে নিখোঁজ কন্যা শিশুর বাড়ি থেকে দক্ষিণে ৪ টা বাড়ির পর বিধবা বৃদ্ধ মহিলা হিরুর বাড়ির পেছনে একটি বস্তা দেখতে পায় তার মেয়ে সেতারা।

পরে এলাকাবাসী মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আরিফা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় ডায়রি করে তার বাবা।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সিআইডি ও পিবিআই ফরেন্সি দলকে জানানো হয়েছে। তাঁরা এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করবে।

আহসান আলীর কন্যা আরিফার হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাঁপাই এক্সপ্রেস/এইচএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14