বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত 

  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নূরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নীমগাছি গ্রামের মো. রুহুল আমীনের স্ত্রী মোসা. খাইরুন নেসা (৬০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. রাফি (৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি নতুনপাড়া এলাকায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক পথচারী খাইরুন নেসাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় পুলিশ সার্জেন্ট একটি মোটরসাইকেল জোরপূর্বক থামাতে গেলে পেছনে থাকা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটো উল্টে যায়।

এ সময় অটোরিক্সায় মায়ের সাথে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়লে মুখমন্ডল থেতলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

আর এই শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সার্জেন্টের বিরুদ্ধে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14