বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে রিট

  • আপডেটের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : দেশের সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই চলছে নানা আলোচনা। রাজধানীর আবাসিক স্থাপনায় অবস্থিত রেস্টুরেন্টগুলো নিয়েও শুরু হয় আলোচনা।

এসব আলোচনার মধ্যেই রাজধানীর ধানমণ্ডি এলাকার সাতমসজিদ রোডে অবস্থিত গাউসিয়া টুইন পিক এর স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ভবনটিতে সাধারণ মানুষকে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বেইলি রোডের ঘটনার এখন পর্যন্ত ৪৬ জন মারা যান। এর মধ্যে ৪৩ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

চাঁপাই এক্সপ্রেস/এআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14