বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

পবিত্র রমজান মাসে ছাত্রলীগ নেতার মদপানের ছবি ভাইরাল

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ : নড়াইলের কালিয়ায় ছাত্রলীগের এক নেতার মদপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রমজান মাসে মো. ইমন হোসেন নামে ছাত্রলীগ নেতার এমন মদপানের ছবি ছড়িয়ে পড়ায় নানা মহলে তীব্র সমালোচনা চলছে।

শনিবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার পেড়লী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মদপানের ছবিটি ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগ নেতা ইমন হোসেন উপজেলা খড়রিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (মৃত) আমীর হোসেন মীরের ছেলে।

‘কালিয়ার রাজনীতি’ নামে ফেসবুক আইডির পোস্টে দেখা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন, তার সামনে পাঁচটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে। পাশেই মদের বোতল ও সিগারেটের প্যাকেট।

পোস্টটিতে লেখা হয়, ‘মাদক সম্রাট পেড়লী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আহারে! এই কমিটি অতি বিলম্বে বহিষ্কার চাই। আর কী প্রমাণ চাই, আপনার ২৪ ঘণ্টার ভিতর কমিটি বিলুপ্ত চাই।’

এদিকে ঘটনার দিনে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘ভাই (ইমন) প্রায়ই এমন (মাদকের) আসর তাদের বীর নিবাসে বসান। এলাকায় মাদক ছড়ায় দিছেন তিনি, ছাত্রলীগ করি কিন্তু তার ভয়ে জেলার বড় ভাইদের কাছে বললে আমরা তো এলাকায় থাকতে পারবো না। সেই ভয়ে এ ধরনের অপকর্ম মুখ বন্ধ করে সহ্য করি।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইমন বলেন, ‘এটা সুপার এডিটের মাধ্যমে এলাকার ছাত্রদলের ছেলেরা এটা করেছে, ঘটনা সত্য নয়।’

জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল বলেন, ‘মাদকের সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার সত্যতা পেলে, সে যে পদের ই হোক না কেন সাংগঠনিক প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একেপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14