বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক ৪

  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে নওগাঁ জেলা যাওয়া কথা ছিল গাঁজার চালান। পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার চাপাপুর উপজেলার বাখড়াবাগ গ্রামের নজরুল ইসলাম ওরফে ফয়সাল (২৬), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সানাউল্লাহ (৩৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চান্দলাই মল্লাহর ফয়সাল আহম্মেদ (২৪) ও শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া গ্রামের তামিম (১৬)।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগর খাসপাড়া ও নয়াগোলা বাজার এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি কুমিল্লা জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি বড় মাদকের চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে পৌরসভার স্বরুপনগর খাসপড়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামের কাছ থেকে কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি গাজার প্যাকেট পাওয়া যায়। যার পরিমাণ ছিল ৬ কেজি।

পরে নজরুল ইসলামের কাছে গাঁজা নিতে আসা দুইজনকে আটক করা হয়। এ দিকে পৌরসভার নয়াগোলা বাজার তামিম নামের পায়ে পেচানো অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14