বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চান কলেজছাত্র

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

রাজশাহী : রাজশাহীতে এক তরুণ-তরুণীর অন্তরঙ্গ মূহুর্তের ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি ফাঁস করেছে বলে ওই কলেজছাত্রের অভিযোগ। সামাজিকভাবে এভাবে হেয় করায় তিনি সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী এই তরুণ রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী ওই তরুণীও তার সঙ্গে এসেছিলেন।

তারা জানান, তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক আছে। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মূহুর্তের ছবি ছেড়ে দেওয়া হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ভুক্তভোগী তরুণ বলেন, তিনি আরিফ কেমিস্ট্রি নামে শহরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি এই চাকরি ছেড়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে এখন তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ফেসবুক পোস্টে এই ছবি প্রকাশ করে আরিফ কেমিস্ট্রির পরিচালক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে দেওয়া হয়েছে।

এটি পুরোপুরি মিথ্যা। তার ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায় কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ন করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছবি ছড়িয়ে দিচ্ছে।

তিনি জানান, প্রথম দফায় ছবি প্রকাশের পর তার মোবাইলে একটি কল এসেছিলো। অচেনা এক ব্যক্তি সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি।

এ ব্যাপারে আইনগত সহায়তা পেতে তিনি ২১ মে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্য-প্রযুক্তি বিভাগ জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14