বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

১ লাখ ডলার দাম ছাড়িয়ে গেলো বিটকয়েন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বাড়ছিল। এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়ে বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।

জানা গেছে, ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সকে মনোনীত করবেন বলে ঘোষণা দেন ট্রাম্প।

এর পরপরই বিটকয়েনের দাম ছাড়িয়ে যায় লাখ ডলার। এসএসি এর বর্তমান প্রধান গ্যারি গেনসলারের থেকে বেশি ক্রিপ্টোকারেন্সিপন্থী হিসেবে পরিচিত পল। তিনি এসএসির দায়িত্ব পেলে ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতি প্রণয়ন করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এতেই হু হু করে বেড়েছে বিটকয়েনের দাম।

বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ায় উদযাপন করছেন বিশ্বব্যাপী বিটকয়েনের সমর্থকরা। বিটকয়েনের এমন দাম বৃদ্ধি ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থা বাড়ার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের আগেও ক্রিপ্টোকারেন্সিকে প্রতারণা হিসেবেই দেখতেন ট্রাম্প। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন।

বিটকয়েনের দাম যেভাবে বাড়ছে, তা উল্লেখযোগ্য ঘটনা বটে। এখন বিটকয়েনের দাম এক লাখ ডলার অতিক্রম করে যাওয়ার অর্থ হলো, গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের দিন থেকে এই মুদ্রার দাম বেড়েছে ৪০ শতাংশ। সেই সঙ্গে চলতি বছরের প্রথম ভাগের তুলনায় এই মুদ্রার দাম দ্বিগুণের বেশি হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এসজিও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14