সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ শহরে স্কুলের ছাদ থেকে পাওয়া গেলো পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইস উদ্দীন।

ঘটনাস্থলে সদর থানা পুলিশের এসআই মোসাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

উল্লেখ্য, এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল ও গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করে সদর থানা পুলিশ।

চাঁপাই এক্সপ্রেস/এআও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14