বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

মো: তুহিন, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশী রাখাল কে বিএসএফ আটকের খবর পাওয়া গেছে।

তবে বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ওই এলাকার ৪ জন রাখাল ভারতে গরু আনতে যায়। এসময় ভারতীয়রা তাদের আটক নিকটবর্তী ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে সোপর্দ করে।

আটক হওয়া ব্যক্তিরা  হলো, ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল(৪০), মোশাররফ হোসেনের ছেলে  আলিফ (৩২), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫), উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)।

আটক মুকুলের শশুর আনারুল জানায়, রোববার রাতে তার জামাইসহ কয়েকজনের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানে ভারতীয়রা তাদের আটক করে স্থানীয় বিএসএফ ক্যাম্পে জমা দেয়। বিষয়টি ভারতীয়রা মোবাইল ফোনে তাদের জানিয়েছে।

এ বিষয়ে ১৬বিজিবির স্থানীয় বিওপি ও ব্যাটালিয়ন সদরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি। তবে ছুটিতে থাকা ১৬বিজিবির ডিএডি রুবেল ইসলাম জানান, তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।

চাঁপাই এক্সপ্রেস/আরকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14