বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে গ্রেপ্তার ২১

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহী : অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে ২১ জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মহানগরীতে ৮ ও জেলায় ১৩ জন। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে বোয়ালিয়া থানা এলাকায় একজন, রাজপাড়া থানায় দুইজন, শাহমুখদুম থানায় দুইজন, পবা থানায় একজন, দামকুড়া থানায় একজন এবং চন্দ্রিমা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগ কর্মী হালিম শেখ (৫২), শরিফুল ইসলাম (৪৫), শওকত হোসেন রবু (৫০), মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিযাম আলী রুপম (২৮), শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল (২৬), ছাত্রলীগ কর্মী রাজু শেখ (২৫), নওহাটা পৌরসভা তাঁতিলীগের সভাপতি আনোয়ার খান (৫২), নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (৪০)।

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14