বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা হতে দিনব্যাপী নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম এর আয়োজনে এবং ডেমক্রেসি ওয়াচ এর সহযোগিতায় গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গণতন্ত্র উৎসব বাস্তবায়ন উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ এর নেতৃত্বে রালী বাহির হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদিক্ষণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়ে গণতন্ত্র উৎসব এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নাগরিক প্লাটফর্ম এর সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শাহআলম এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নাকিব হাসান তরফদার, ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, যুব উন্নয়ন এর সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, নাগরিক প্লাটফর্ম  এর সদস্য জোনাব আলী প্রমুখ।

গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি উপজেলা হতে ভিন্ন ভবন্ন স্টল ছিল তাদের। গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে প্লাস্টিক বর্জন সহ যুবদের ক্রিয়েটিভ প্রদর্শনী ছিলো যা চোখে পড়ার মত। অতিথিরা স্টল পরিদর্শন করে প্রশংসা করেন তারা। অতিথিরা বলেন যুবরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমারই ৫ আগষ্ট দেখিয়ে দিয়েছো ঐতিহাস হয়ে থাকবে যুগ যুগ ধরে। গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে ১০ টি স্টল ছিলো। এছাড়াও গণতন্ত্র উৎসব অনুষ্ঠানে “দেশ সেবায় যাকে পাবো আমার ভোট তাকে দিবো” এর উপর গণস্বাক্ষর কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

যুব ফোরামের সদস্যদের লিখত শপথ পাঠ করানো হয়। নতুন ভোটাররা কিভাবে ভোট দিবে এ বিষয়ে প্রদর্শনী করা হয়েছে নির্বাচন অফিসের পক্ষ থেকে। যুবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার করা হয়। সেমিনার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে যুবদের নিজস্ব উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/আরএএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14