শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

ভোলাহাটে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে চুনকালি লাগিয়ে জনসম্মুখে ঘোরালো এলাকাবাসী

  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ভোলাহাট থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এছাড়া মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়।

শনিবার (০৮ মার্চ) গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকার একটি গম ক্ষেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। আটককৃত বাইরুল ইসলাম সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কয়েস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাইরুল চাষাবাদ করেন। তিনি একটি জমিতে ওই শিশুকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে গণধোলাই দেন এলাকাবাসী। এরপর গলায় জুতার মালা পরিয়ে ও মুখে চুনকালি মাখিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন বাইরুল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

চাঁপাই এক্সপ্রেস/এসআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14