বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরের যাতাহারা বাজার ও ডোবারমোড় বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মো: তুহিন, গোমস্তাপুর : “সকল ব্যবসায়ী এক হও, মানব সেবায় এগিয়ে যাও” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত যাতাহারা বাজার ও ডোবারমোড় বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, ও বক্তব্য দেন অত্র সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, সাদিকাতুল বারী, নির্বাচন কমিশনার, আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চলমান কমিটি মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি, রুহুল আমিন (সভাপতি), হেলাল উদ্দিন (সাধারণ সম্পাদক), আকবর আলী (সাংগঠনিক সম্পাদক), আবু বাক্কার (সিনিয়র সহ-সভাপতি) ও দেলোয়ার হোসেন (কোষাধ্যাক্ষ) কে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচনার কমিশনার সাদিকাতুল বারী।

এছাড়া অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি রুহুল আমিন। উক্ত কমিটি আগামী ০৩ (তিন) বছর দায়িত্ব পালন করবেন। নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ তাঁদের নির্বাচিত করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে দায়িত্ব পালনকালে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

এছাড়াও নির্বাচন কমিশন, নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রার্থী, সমর্থক, সাধারণ সদস্য (ভোটার), ভোট গ্রহণকালীন দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা ও কর্মচারী, প্রশাসন ও মিডিয়ার প্রতি সকল প্রকার সহযোগীতা প্রদানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছাজ্ঞাপন করেন।

প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বারী বলেন, গণতন্ত্র চর্চায় সবাইকে একযোগে কাজ করতে হবে। গ্রামের অসহায় ও দুস্থব্যক্তিদের কল্যাণে সমিতির ভূমিকা প্রসারিত করতে হবে। সমস্যাগ্রস্থ সমিতির সদস্যদের কল্যাণে সমিতিকে সর্বাত্মক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

উক্ত সমিতির সমৃদ্ধি ও প্রসার কামনা, নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও সার্বিক কল্যাণ সাধনে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

চাঁপাই এক্সপ্রেস/ইএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14