শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা জুড়ে পুলিশের অভিযানে আ.লীগের ১৩ জন নেতা কর্মী গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

এক্সপ্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করে। সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এছাড়া তিনি ওই নেতার সঙ্গে ঠিকাদারি ব্যবসায় যুক্ত রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটের অভিযোগ রয়েছে। ওই মামলার সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এআও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14