শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

ভোলাহাটে হত্যা মামলায় জামিনের পর আবারও বেপরোয়া আসামিরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ভোলাহাটে হত্যা মামলায় জামিনের পর আবারও বেপরোয়া আসামিরা

ভোলাহাট থেকে :  নিজ চাচাকে খুন করা মামলায় জামিন পেয়ে আবারও পেশি শক্তির জোর খাটাতে ঘটনাস্থলে দুইটি ধান মাড়াই করা মেশিন আটক করা থাকলেও রাতের আঁধারে সরিয়ে নেয় অভিযুক্তরা।

ঘটনাটি ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভুজা গ্রামে ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ প্রায় দুপুর ১ টা ৩০ মিনিটে। জমিজমা সংক্রান্তের জেরে আপন ছোট চাচাকে হত্যা করে ভাতিজা ইউসুফ।

মামলার এজাহারে মাইনুল ইসলামসহ(৫৩) তার ছেলে ইউসুফ আলী(২৭), ইসাহাক আলী(২১) ও তার স্ত্রী গিনি বেগম(৪৮) এবং বহিরাগত শাজাহানকে আসামী করা হয়। হুকুমদাতা হিসেবে এজাহারে শাজাহানের নাম উল্লেখ করা হয়। ১নং আসামী ইউসুফ তার আপন চাচা মতিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে চিকিৎসার চলার একপর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।

জানা যায়, এক কাঠা জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। আসামী পক্ষ একরোখা উগ্রতা সভাব চরিত্রের অধিকারী ও আওয়ামীলীগ সমর্থিত হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

প্রধান আসামী ইউসুফ জামিন না পেলেও অন্যরা জামিন পেয়ে এমন দুঃসাহসিক ঘটনা ঘটাচ্ছে।মামলার দুই নম্বর আসামী ইসাহাকের কাছে মেশিন সরানোর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, রাত ১১ টার দিকে আমাদের মেশিন নিয়ে চলে এসেছি। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু বলেন, তাদের জীবীকার বিষয়টা চিন্তা ভাবনা করে আমরা একটা লিখিত নিয়ে মেশিন দিয়ে দিয়েছি।

ঘটনায় মৃত মতিউর রহমান এর স্ত্রী তিন সন্তানের জননী ফাতেমা বলেন, আমরা বাড়ির বাইরে বাইরে থাকি, বছরে একবার আসতাম তারপরও আমার নির্দোষ স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

মামলার সার্বিক বিষয়ে এসআই(নিরস্ত্র) রামজীবন ভৌমিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেলের রিপোর্ট আসতে দেরি হওয়ার জন্য চার্জশিট বিলম্ব হচ্ছে।

চাঁপাইএক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14