বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত মা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নবাবগঞ্জ শহর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শহরের শিবতলা-গুলবাগ মহল্লায় বজ্রপাতে মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা সুফিয়া বেগম। তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিজান ওই এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয় এবং তার মা আহত হন।

স্থানীয়রা জানায়, বজ্রপাতের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে প্রতিবেশীরা দ্রুত আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাই এক্সপ্রেস/এওএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14