সদর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উন্নতি হয়নি ডেঙ্গু পরিস্থিতির আবারও একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন।
এদের মধ্যে ২৫০শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভর্তি রুগীর মধ্যে শনাক্ত হয়েছেন ৩৩ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন। তবে অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শিবগঞ্জে একজন রোগী ভর্তি আছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪১৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
এসবিও
Leave a Reply