রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিন সকালেই মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ : একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে ৩৫ বছরের এক নারীকে বিয়ে করেছেন এক বৃদ্ধ। কিন্তু বিয়ের পরদিনই মারা গেছেন তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মৃত ব্যক্তির নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। সন্তান না থাকায় তিনি একাই কৃষিকাজ করে জীবন চালাতেন। একাকিত্ব ঘোচাতে পরিবারের আপত্তি উপেক্ষা করেই নতুন বিয়ের সিদ্ধান্ত নেন।

গত সোমবার সাংগ্রুরাম জালালপুর এলাকার মানভাবতী নামে এক নারীর সঙ্গে বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রির পর স্থানীয় মন্দিরে সম্পন্ন হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। মানভাবতী জানান, সাংগ্রুরাম তাকে সংসারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, আর তিনি সন্তানের যত্ন নেবেন।

বিয়ের রাতের বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরের দিকে সাংগ্রুরাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ মৃত্যু নিয়ে গ্রামে নানা জল্পনা ছড়িয়েছে। কেউ একে স্বাভাবিক ঘটনা বললেও কেউ সন্দেহ প্রকাশ করছেন। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14