রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে মত বিনিময় সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মণ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে রাখেন, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন।

এ সময় তিনি টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আরও জানান, এ বছর জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ জনকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক উজ্জ্বল কুমার সরকার, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য খাতে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম জনগণের কাছে তথ্য পৌঁছে দিয়ে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নেয়। টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এজন্য জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএফ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14