রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ইসমাইল : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ  কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামও শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে দাবি করেন, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, বাড়িভাড়া ২০ শতাংশ ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক।

এজেডএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14