রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

বিজয় দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড এর বিদিরপুর ব্রাহ্মনডাঙ্গা (আশ্বিনা আম বাগানে) পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণডাঙ্গা (আশ্বিনা আম বাগান যুব সমাজ) এর আয়োজনে ১৬ ডিসেম্বর রাতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সু-গার্ডন এর প্রোপাইটর মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা (জিনিয়া)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়াডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর কবীর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,ব্যবসায়ী পলাশ আলী, শাহিন আলী, হযরত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14