রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সিফাত  : ​আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার ঘোষ, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার বিভাগ।ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।মো: জাকির হোসেন, পরিচালক, ইসলামী বিশ্বকোষ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা।​ মারুফ আফজাল রাজন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), চাঁপাইনবাবগঞ্জ সদর।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো: গোলাম মোস্তফা। সম্মেলনে বক্তারা আসন্ন গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ/না’ ভোটের প্রচারণায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেলার বিভিন্ন মসজিদ থেকে আসা ইমাম ও খতিবগণ এই প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এমএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14