শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি কর্তৃক দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
আখতারুজ্জামান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫৯ বিজিবি (রহনপুর ব্যাটালিয়ান) কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া স্থানীয় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৫০ জন গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও ১৫ আগস্ট বিকেল তারিখ ৩টায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানজিদা ইসলাম সিলভী ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে উক্ত ক্যাম্পেইনে স্থানীয় ৩০০ জন অসুস্থ্য গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ সময় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন, প্রধান সহকারী পরিচালক তারিক বাদশা ও সুবেদার মোঃ কেরামত আলী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14