বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

শিবগঞ্জে বিপুল পরিমাণে বিদেশি মদ, শাড়ী ও মেশিনারি পার্টস জব্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক, শাড়ী, অবৈধ মলম ও মেশিনারিজ পার্টস জব্দ করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, পিপিএম এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এর তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুকোমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে শিবগঞ্জ থানার এসআই (নি:) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ২১/০৮/২০২৩ তারিখ রাত্রী ২২.৪৫ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত গ্রামের পলাতক আসামী মোঃ সামিউল ইসলাম (৩৭) এর বসতবাড়ির শয়নকক্ষ সংলগ্ন উত্তর দিকে তার গোয়ালঘর হতে ৪০ বোতল ROYAL STAG বিদেশী মদ, ৩৭ বোতল Officers Choice মদ, ৫৮ বোতল EM BOSS বিদেশী মদসহ, সর্বমোট- ১৩৭ বোতল বিদেশী মদ, ০৬ পিচ ভারতীয় শাড়ী, বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় মলম এবং কিছু মেশিনারীজ পার্টস উদ্ধার করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14