শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে পরকীয়ার তথ্য ফাঁস, দেড় বছর পর এক ব্যক্তির লাশ উত্তোলন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘ এক বছর ছয় মাস পর আদালতের নির্দেশে গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্র কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর প্রথম স্ত্রী মামলার ১ নম্বর আসামি মাবিয়া বেগম মামলার দ্বিতীয় আসামি শফিকুলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এতে ২০২২ সালের ১৬ মার্চ গোলাম রাব্বানী তাদের হাতেনাতে ধরা পড়লে ২২ মার্চ প্রেমিক শফিকুলের সাথে যোগসাজশে স্বামী রাব্বানীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে আত্মহত্যা দাবি করে দ্রুত লাশ দাফন করে প্রথম স্ত্রী। আর বিষয়টি জানাজানি হয়ে গেলে গোলাম রাব্বানীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম স্বামী হত্যার ন্যায় বিচার দাবী করে লাশ উত্তোলনের আবেদন করেন।

পরে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা পর্যালোচনা করে আদালতের বিজ্ঞ বিচারক চলতি বছরের ৬ জুলাই লাশটি উত্তোলন করার আদেশ দেন। এরই প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, চিকিৎসক খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী সহ স্থানীয়দের উপস্থিতিতে লাশটি উত্তোলন করেন।

এ ব্যাপারে মামলার বাদী ও গোলাম রাব্বানীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম জানান, হত্যাকান্ডের ৩ মাস পর আদালতে মামলা দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে স্বামীর লাশ উত্তোলন করেছেন। এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর হত্যার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14