শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলায় চুরির ঘটনায় গরু উদ্ধার। চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ ও আন্তঃজেলা চোর চক্রের ০৬ সদস্য গ্রেপ্তার।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।
সংবাদ সম্মেলনে তিনি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম-সেবা) এর দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি মাহাবুবুর রহমান ও নাচোল থানার ওসি মিন্টু রহমান উভয় থানার অফিসার ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করেন।
উক্ত আভিযানিক টিমটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর থানা, আর এমপির রাজপাড়া ও শাহমুখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে দুধর্ষ আন্তজেলা চোর চক্রের মূলহোতা সাইফুল সহ ০৭ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ী, ০২ টি চোরাই গরু, চোরাই গরু বিক্রির নগদ দুই লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত হচ্ছে, রাজশাহী জেলার নান্দোপাড়া গ্রামের সাইফুল মোল্লা (৪১), মিরকামারী গ্রামের আলামিন (২৬), সমসাদিপুর গ্রামের পারভেজ আলী (২৮), মিরকামারী পূর্বপাড়া গ্রামের বেলাল হোসেন (রুবেল) (৩১), মিরকামারী গ্রামের হাসিবুল (৩২), আলীগঞ্জ গ্রামের শাজাহান (৪৫), আলীগঞ্জ গ্রামের মাসুম আলী (৫০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে এসব কথা জানায় পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14