শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই  একজন খুন হয়েছে। নিহত সাদিকুল ইসলাম (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকার আফসার আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গার শ্রীরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার পর পুলিশ অভিযান চালিয়ে বড় ভাই সফিকুলকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দেশি অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করে ছোট ভাইকে আহত করে। পরে পরিবারের লোকজন ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14