বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

ইয়াবাসহ ডিবি চাঁপাইনবাবগঞ্জের হাতে গ্রেপ্তার এক যুবক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে নাঈম ইসলাম (২৪) নামের এক ইয়াবা কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০২ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হামিদনগর গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) সার্বিক দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এসআই মাহফুজুর রহমান ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ শিবগঞ্জে অভিযান পরিচালনা করে হামিদনগর গ্রাম থেকে চারশত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ নাঈম ইসলাম কে আটক করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামী’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14