বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

মহানন্দাতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত’রা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার স্কুল পাড়া গ্রামের মোঃ শাহিন আলীর ছেলে মোঃ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা আপন মামাতো ও ফুফাতো ভাই।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় মারুফ হোসাইনকে উদ্ধার করতে গিয়ে দু’জনেই পানির নিচে একসাথে তলিয়ে যায়।

পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে বিকাল আনুমানিক সারে ৪টার সময় তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মোঃ হোসাইন ও মারুফ নামে দুইজন নিখোঁজ হয়েছিলেন তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14