বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুর উপজেলার নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা

  • আপডেটের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
গোমস্তাপুর উপজেলার নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন নিশাত আনজুম অনন্যা। রোববার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। আগামী বুধবার থেকে তিনি অফিস করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।নিশাত আনজুম অনন্যা ৩৫ তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পূর্বে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) কর্মরত ছিলেন।

৩৫ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপরে সহকারী কমিশনার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ, বিভাগীয় কমিশনার অফিস,রাজশাহী ও নাটোরের বাগাতিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জননী।

প্রসঙ্গত, বিদায়ী ইউএনও আসমা খাতুন বদলি জনিত কারণে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14