বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ডিবির অভিযানে হেরোইনসহ ৩জন গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির পৃথক দুইটি অভিযানে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হুসেন আলীর ছেলে তারেক (২৫) ও মন্টুর ছেলে হায়াত আলী (১৮) এবং হাকিমপুরের মহবুর রহমানের স্ত্রী মোসাঃ সুফিয়ারা সফুরা বেগম (৪৪)।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের চৌকস অফিসার এস আই আসগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (৮ নভেম্বর) নরেন্দ্রপুর চেয়ারম্যানপাড়া গ্রাম থেকে ৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ হরিশপুর গ্রামের মাদক ব্যবসায়ী তারেক ও হায়াত আলী (১৮) কে আটক করা হয়।

অপর এক অভিযানে বুধবার বিকেলে সুফিয়ারা সফুরা বেগমকে তার নিজ বসতবাড়ির ভিতরের বারান্দায় গরুর গোয়ালের মেঝেতে অভিনব কায়দায় পুঁতে রাখা মাটির ছোট কলসের মধ্য ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14