বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

মহানন্দা নদীর কাজিপাড়া ঘাটে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মাহমুদুল্লাহ (৯) নামে এক শিশু ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহমুদুল্লার আপন চাচাতো ভাই সিফাত (১৩) নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। মারা যাওয়া মাহমুদুল্লাহ ওই ইউনিয়নের কাজিপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। আর নিখোঁজ সিফাত একই এলাকার হানিফের ছেলে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে মহানন্দা নদীতে আপন দুই চাচাতো ভাই মাহমুদুল্লাহ ও সিফাত সিমেন্টের বস্তা ধুতে ঘাটে গিয়েছিল। বস্তা ধোয়া শেষে গোসল করার সময় মাহমুদুল্লাহ ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সিফাতও ডুবে যায়। পরে বিকালে স্থানীয়রা মাহমুদুল্লাহ মরদেহ উদ্ধার করলেও সিফাত নিখোঁজ রয়েছে।

ওসি আরও জানান, নিখোঁজ সিফাতকে উদ্ধার করতে ঘটনাস্থলে ডুবরী দল অভিযান চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14