বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি’র পৃথক অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সালামপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে জবদুল হক (৩৬) এবং একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু।
জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই আসগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২০ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ থানাধীন সালামপুরে জবদুল হক এর বসতবাড়িতে ৩৫ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের নগদ ১০ হাজার ২৯০ টাকাসহ আটক করা হয়।
অপর এক অভিযানে ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সোমবার (২০ নভেম্বর) রাত্রি সাড়ে আটটায় শিবগঞ্জ উপজেলায় শাহাপাড়া বাজার থেকে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14