বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

আতাহার বুলনপুরে বিদেশী পিস্তলসহ একজন আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে যাওয়ার পথে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজি ও ৫ রাউন্ড গুলিসহ একজনকে করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) আটককৃত ব্যক্তি পাবনার দরি নাড়িচা এলাকার মৃত মাইন বিশ্বাসের ছেলে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১)।
র‍্যাব-৫ জানায়, আটক সোহাগ শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরেই  চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছিল। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি অস্ত্রের চালান সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় চেকপোস্ট বসায়।চেকপোস্ট চলাকালীন একটি অটোরিকশা তল্লাশীর সময় একজন যাত্রীর আচরণ অস্বাভাবিক মনে হলে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ রাব্বি বিশ্বাস ওরফে সোহাগকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14