বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে তুহিন পরিবহনসহ দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন- শহরের ঢাকা বাসস্ট্যাণ্ডে তুহিন পরিবহণের একটি বাসে কাজ করছিল শ্রমিকরা। বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এটি কোন নাশকতা নয় বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগেছে। শ্রমিক আইয়ুব আলী আহত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14