বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল বিষ্ফোরণ, থমথমে শহর

  • আপডেটের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল বিষ্ফোরণ, থমথমে শহর
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা ও জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাত পৌনে নয়টার দিকে কার্যালয়ের পিছনের দিকে সীমানা দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত পালিয়ে যেতে তারা নির্বাচন কার্যালয়ের পেছনের অন্ধকারাচ্ছন্ন দেয়ালকে লক্ষ্য করে ককটেল ছুড়ে। ঘটনার পর পিছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের সানাক্তে পুলিশ কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14