বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৮জন গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
চাঁপাই এক্সপ্রেস নিউজ : র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল বুধবার (২৯ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়ার নাজমুল হোসেন এর আড়ৎ এর মধ্যবর্তী গলির ভিতর এবং চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়াস্থ বধ্যভূমির পাম্প সংলগ্ন প্রাচীরের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং ক্রয়/বিক্রয়ের অপরাধে ১।চাঁন মিয়া (৩৭) ২।সাকিরুল ইসলাম (২৫) ৩।ইব্রাহিম (৪৮) ৪।সাগর (২৪), ৫।সাজু খান (২৬), ৬।তুহিন মিয়া (৪৫), ৭।আশরাফুল ইসলাম (৩২) ৮।জাহাঙ্গীর আল(৪৫) সর্ব থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গাঁজা, কলকি, হেরোইন, মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন কেডিসি পাড়ায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগ উল্লেখিত আটজনকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায়, যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের আড্ডায় বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14