বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে ডুবে মৃত্যু ৪দিন পর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুর থেকে অচিন (৫২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত অচিন গোমস্তাপুরের মাধাইপুর গ্রামের মৃত নগেনের ছেলে।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের চানপুর গ্রামের হাতিডোবা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, হাতিডোবা পুকুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, মারা যাওয়া ব্যক্তি গত ২৯ নভেম্বর বাড়ি থেকে বের হয়। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় হাতমুখ ধুতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে মারা যেতে পারে। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14