বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে সাবেক মেয়রের বাাড়িতে ককটেল হামলা, একটি ককটেল উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট বিএনএম’র প্রার্থী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনের শহরের পাঠানপাড়াস্থ বাসভবনে শনিবার রাতে একটি ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাড়ির পাশ থেকে অবিষ্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও বিএনএম প্রার্থী আব্দুল মতিন জানান, রাত পৌনে আটটার দিকে শহরের ফুড অফিস মোড় সংলগ্ন পাঠানপাড়াস্থ বাড়িতে দুর্বৃত্তরা ককটেল হামলা করে। বাড়ির সামনের দেয়ালে একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আব্দুল মতিন জানান, ঘটনার সময় তিনি নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কর্মকান্ডে বাধা দিতেই দুর্বৃত্তরা এই ককটেল হামলা চালিয়েছে’।

ককটেল হামলার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্চের পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিনের বাড়ির সামনে থেকে একটি অবিষ্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14