বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

কল্যাণপুরে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে এক যাত্রী নিহত

  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে ভুটভুটির এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোস্তাকিনের ছেলে বাবলু (৫০)। শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুমানিক বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ-নয়াগোলা সড়কে বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-নয়াগোলা সড়কে কল্যাণপুর বিজিবি ক্যাম্প এলাকায় ট্রাক ও ভুটভুটির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভুটভুটির যাত্রী বাবলু গুরুতর আহত হন। এসময় খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় বাবুলকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মিন্টু রহমান আরও বলেন, ট্রাক ও ভুটভুটি থানায় নেয়া হয়েছে ট্রাকচালক পালিয়ে গেছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/পিআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14