বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে পিস্তল সহ ১ জন আটক 

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জমিনপুরে অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৯ বিজিবি। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া গোবরাতলা ৫৯ বিজিবি’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক জানায়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ২৮ জানুয়ারি বিকেলে ৫৯ বিজিবি’র অধীনস্থ তেলকুপি জমিনপুরে অবৈধ অস্ত্র, গুলি চোরাচালান সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় তেলকুপি বিওপির নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি চৌকষ টহল দল তেলকুপি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর হয়ে খাসের হাট আসার পথে আসামি বিজিবি’র উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি’র টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।

পরে দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তিনি। এ বিষয়ে আটককৃত আসামীকে অবৈধ অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও এর সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের চলমান রয়েছে।

প্রসঙ্গগত উল্লেখ্য, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জন আসামীসহ ২১টি দেশী বিদেশী পিস্তল ৩৭৯ রাউন্ড গুলি এবং ৩৪ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14