বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দুই জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ইসমাইল হোসেন : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ ২জন কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত তোহরুল ইসলামের ছেলে মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার পুখুরিয়ার মৃত মোকসেদ আলী শেখ ওরফে মুকুর ছেলে সেবাদুল ইসলাম (৫০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিপিএম ও পিপিএম এর নির্দেশনায় এবং আমার তত্বাবধানে এসআই আসগর আলী পিপিএম এর নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

তিনি আরও জানান, ৪ মার্চ সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ সাগর ও সেবাদুলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14