বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ফেন্সিডিল উদ্ধার আটক ১

  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মহারাজপুরে ১৩২ বোতল ফেন্সিডিল সরবরাহের সময় জনি ইসলাম (২৪) কে আটক করেছে র‌্যাব।

তার বাড়ি শিবগঞ্জের প্হররিনগর গ্রামে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশন মিয়াপাড়ার সামনে অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় তাকে আটক করা হয়।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে।

র‌্যাব জানতে পারে উক্ত এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। ঐ স্থানে গোপনে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিএনজির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14