বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সীমান্তে একটি বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২ কেজি গাঁজাসহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি, জেলার শিবগঞ্জ উপজেলার নলডুবি গ্রামের ভাদু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫)। সোমবার ৫৯ বিজিবি প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে ২৫ মার্চ রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজের ওপর যানবাহন তল্লামির জন্য অবস্থান নেন। এসময় একটি ব্যাটারি চালিত ভ্যান তল্লাশি করলে যাত্রীর ব্যাগ থেকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14