বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে হেরোইনসহ ৩ জন আটক

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ : জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তর কাইয়াপাড়ার মৃত ইমরান আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে দুলাল হোসেন (৩৬) ও শাজাহানপুর পূর্বপাড়ার একরামুল হকের ছেলে জুলফিকার আলী ভুট্টু (৪৬)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ৩০ মার্চ শনিবার দুপুর ২ টার দিকে নরেন্দ্রপুর গ্রাম থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুলাল ও খাইরুলকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর আড়াইটার দিকে আরেক আসামি ভুট্টুকে শাজাহানপুর পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিপিএম-পিপিএম এর নির্দেশনায় ও ডিবি ওসি মো. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. মাহাফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।

এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14