বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাজশাহীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • আপডেটের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপদাহে চরম বিপর্যস্ত সারা দেশের মানুষ। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প আঘাত হেনেছে। ২৮ এপ্রিল, রোববার রাত ৮টা ৫ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজশাহী।

অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। ফলে বেশিরভাগ মানুষ ভূমিকম্পটি অনুভব করতে পারেননি।

আবহাওয়া দফতরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেনি। ভূমিকম্প রেকর্ড করার মতো শক্তিশালী তথ্যও তাদের কাছে আসেনি। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।

রাজশাহী সদরের কয়েকজন বাসিন্দা জানান, তারা খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতেও পারেননি।

পিআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14