বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু’রা হলো ওই গ্রামের দাউদের ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুলের মেয়ে ফারহানা (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে ফাহিম ও ফারজানা নামের দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে গেলে ডুবে মারা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, বাড়ির পাশে খেলাধুলা করার সময় পুকুরে ডুবে দুই শিশু মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14