বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের অনিয়ম তদন্তে জেলা প্রশাসককে বাণিজ্য মন্ত্রনালয়ের আদেশ

  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের অনিয়ম তদন্তে জেলা প্রশাসককে বাণিজ্য মন্ত্রনালয়ের আদেশ

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যাণ্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগ নিস্পতির লক্ষে তদন্ত করতে জেলা প্রশাসককে বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠন-১ আদেশ দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন তা আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামকে তদন্ত করার নির্দেশ প্রদান করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বর্তমান পরিচালনা পরিষদ ২০২২ ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করে সভাপতি আব্দুল ওয়াহেদ তার একক স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম চালিয়ে আসলে বর্তমান পরিষদের ৮জন পরিচালক গত ২ মে ২০২৪ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠন-১ অভিযোগ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয়ে গত ১৫ মে শুনানী অনুষ্ঠিত হয়। পরে বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব এম এম মোস্তফা জামাল চৌধুরী স্বাক্ষরিত পত্রে জেলা প্রশাসককে তদন্তপূর্বক মতামত প্রেরণের জন্য তদন্তের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14