বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ও দেবীনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, চামাগ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৬০) ও দেবীনগর ইউনিয়নের রহমানটোলা এলাকার বুলবুলের ছেলে মাহি (৬)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, রাতে বুলবুল নিজ বাড়ির সামনে তার চার্জার ভ্যানটি চার্জ দেয়। সকালে মাহি খেলা ধুলার এক পর্যায়ে ওই ভ্যানে ওঠে। ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহি খাতুনকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা যান আব্দুর রহিম। ওসি মিন্টু রহমান জানান, আব্দুর রহিমের বাড়ির এক বারান্দা হতে আরেক বারান্দায় কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। সেখানে বাড়ির টিনের সাথে বিদ্যুতের সংযোগ হয়ে যায়।

সাড়ে ১১টার দিকে আব্দুর রহিমের স্ত্রী মোসা. রেহেনা বেগম (৪৫) কাপড় শুকানোর জন্য গেলে সেই তারে হাত স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে স্বামী রহিম ছুটে এসে স্ত্রীকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে রক্ষা পেলেও রহিমের দুই হাত জিআই তারের সাথে স্পৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

এই দুই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14