বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টা অতঃপর ৪টি স্বর্ণের বারসহ একজন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : ভারত যাওয়ার পথে ৪টি স্বর্ণের বারসহ মাসুম মাদবর (৩৬) নামে একজনকে আটক করেছে বিজিবি। সোমবার (১০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক মাসুম শরীয়তপুর জেলার সদর উপজেলার পূর্ব সারেঙ্গা গ্রামের মৃত আজিজুল হক মাদবরের ছেলে। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যগণ ও কাস্টমস সদস্য অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি করে।

একপর্যায়ে পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিক মো. মাসুম মাদবরকে সন্দেহ হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্য, কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষ কায়দায় বহনকৃত ২টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। পরবর্তীতে তাকে শিবগঞ্জ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তার মলদ্বারের ভেতর হতে আরো ২টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ৪টি স্বর্ণের বারের ওজন ৪৬৬.৬৬ গ্রাম ও মূল্য ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14